ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পাটভর্তি একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় জনতা ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মঙ্গলবার (৫ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী বাসস্ট্যান্ডের পূর্ব পাশে পূর্ব সদরদী-শরিফাবাদ আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ীর নাম নান্নু মাতবর।
তিনি ভাঙ্গা পৌরসভার হোগলাডাংগী সদরদী মহল্লার বাসিন্দা।
তিনি জানান, তার নিজ গুদাম থেকে মঙ্গলবার ট্রাকে তিন শ মণ পাট ভর্তি করা হয়েছিল। পাটভর্তি ট্রাকটি প্লাস্টিকের ত্রিপল দিয়ে ঢাকার সময় হঠাৎ ট্রাকে আগুন ধরে যায়। কি কারণে আগুন লেগেছে তা এখনো জানতে পারিনি।
পাটবোঝাই করে ট্রাকটি খুলনায় একটি জুট মিলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল।
এলাকাবাসী জানায়, সকাল থেকে বিকেল পর্যন্ত নান্নু মাতবরের গুদাম থেকে তার দিনমজুররা ট্রাকে তিন শ মণ পাট ভর্তি করে। এ সময় পাটভর্তি ট্রাকটি প্লাস্টিকের ত্রিপল দিয়ে ঢাকার সময় হঠাৎ আগুন ধরে গেলে এলাকার জনতা ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ট্রাকটি আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
ভাঙ্গা দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা আবু জাফর বলেন, পূর্ব সদরদী বাসস্ট্যান্ডের কাছে একটি পাটভর্তি ট্রাকে আগুন লাগার খবর পাই। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051