রাশিয়ায় প্লেন বিধ্বস্ত হয়ে ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিনি প্রিগোজিন নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
প্লেনে প্রিগোশিনের সঙ্গে আরও নয়জন ছিলেন বলেও জানিয়েছে বিবিসি।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, প্রিগোশিনকে বহনকারী ওই ফ্লাইট রাশিয়ার রাজধানী মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ শহরে যাচ্ছিল।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আরআইএ নভোস্তির প্রতিবেদনে বলা হয়েছে, প্রিগোশিনসহ ওই প্লেনে ১০ আরোহী ছিলেন। তাদের মধ্যে তিনজন ছিলেন ক্রু। দুর্ঘটনায় সবাই নিহত হয়েছেন।
প্রিগোশিন গত জুন মাসে রাশিয়ান সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে একটি ব্যর্থ বিদ্রোহের নেতৃত্ব দেন। এরপর আত্মগোপনে ছিলেন প্রিগোশিন। জুলাইয়ের ২০ তাকে জনসম্মুখে দেখা যায়। এর এক মাস না যেতেই তার মৃত্যুর খবর পাওয়া গেলো।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051