দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে বাংলাদেশ আরো ঋণ পাবে বলে প্রত্যাশা করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেট এলাকার ডেইলি স্টার কার্যালয়ে প্রতিবন্ধী নারীদের প্রতি নির্যাতন ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমরা চাই না ঋণ নিতে, তবে প্রয়োজন হলে আমরা আরো ঋণ পাব অবশ্যই। তবে এবারের বিশ্বের টালমাটাল পরিস্থিতির জন্য এই ঋণ নিতে হয়েছে।
’তিনি বলেন, ‘আমি যতটুকু জেনেছি, এমন কোনো কঠিন শর্ত তারা (আইএমএফ) দেয়নি, যেটা মানা সম্ভব হবে না। এই শর্তের কথা আমরাও বলি। আমাদের বেশ কিছু সংস্কারের প্রয়োজন আছে, বিশেষ করে আর্থিক খাতে। আমরা সেটা বলে আসছি। আমরা হুট করেই এই সংস্কার করতে পারছি না। তবে আইএমএফের লক্ষ্য ও আমাদের লক্ষ্য একটাই। এখানে চ্যালেঞ্জ হলো, আমরা যদি সঠিক কাজ না করি। ’
তিনি আরো বলেন, ‘আইএমএফের ঋণ প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত মনে করেই তো অর্থ মন্ত্রণালয় এই ঋণ চেয়েছে। যদি আরো এক বছর চলমান অবস্থা বজায় থাকে তাহলে হয়তো আমাদের আরো ঋণ নিতে হতে পারে। ’
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমাদের কাজ হচ্ছে ঋণের অর্থগুলোকে যথাযথভাবে কাজে লাগানো এবং ঋণের অর্থ যথাসময়ে পরিশোধ করা। এখানে আমাদের অতীত রেকর্ড ভালো, এখনো ভালো। ’
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051