1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে তার নিজের ভাতিজির প্রতারণা মামলা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০ ৩:০৯ pm

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতারণা ও অসদাচরণের অভিযোগে মামলা করেছেন তার ভাতিজি ম্যারি ট্রাম্প। ট্রাম্পের এই ভাতিজিই কিছুদিন আাগে চাচা ট্রাম্পের সমালোচনায় বই লিখে সাড়া ফেলেছিলেন।

বৃহস্পতিবার উত্তরাধিকার সূত্রে পাওয়া দশ মিলিয়ন ডলার থেকে বঞ্চিত করার অভিযোগে ট্রাম্প ও তার সহোদরদের বিরুদ্ধে মামলা করেন ম্যারি ট্রাম্প। খবর আলজাজিরার।

নিউইয়র্কের ম্যানহাটন আদালতে দায়ের করা মামলায় ট্রাম্প, ট্রাম্পের বোন মারিয়ানা ট্রাম্প ব্যারি ও ট্রাম্পের প্রয়াত ভাই রবার্ট ট্রাম্পকেও আসামি করা হয়।

অভিযোগে বলা হয়, ম্যারির দাদা ফ্রেডের ট্রাম্প, যিনি ১৯৯৯ সালে মারা যান, তার রেখে যাওয়া বিপুল সম্পত্তি নিয়ন্ত্রণ নিয়ে ব্যবহার করেন ট্রাম্প ও তার সহোদররা।

ম্যারি ট্রাম্পের আইনজীবী জানান, ট্রাম্প ও তার সহোদররা সম্পত্তির মূল্য নিয়ে ম্যারি ট্রাম্পের সঙ্গে বারবার মিথ্যে বলেছেন ও পরবর্তীতে বিভিন্ন ন্যায্য উত্তরাধিকারী পাওনা থেকে বঞ্চিত করেছেন।

তবে এই বিষয়ে ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী ও তার পরিবারের অন্য সদস্যদের আইনজীবীরা কোনো মন্তব্য করা থেকে বিরত রয়েছেন।

এর আগে চাচা ট্রাম্পকে নিয়ে বই লিখে আলোচনায় এসেছিলেন মনোবিজ্ঞানী ম্যারি। বহুল আলোচিত বইটি প্রকাশিত হওয়ার প্রথম দিনেই প্রায় ১০ লাখ কপি বিক্রি হয়েছে বলে জানান এর প্রকাশক।

ম্যারি ট্রাম্পের স্মৃতিকথা বিষয়ক বইটির নাম ‘টু মাচ অ্যান্ড নেভার এনাফ: হাও মাই ফ্যামিলি ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ড’স মোস্ট ডেঞ্জারাস ম্যান’। অর্থাৎ ট্রাম্প পরিবার থেকে কীভাবে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক মানুষটি গড়ে উঠে, ম্যারি ট্রাম্পের বর্ণনাতে বইটিতে তাই উঠে এসেছে।

নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে বইটি প্রকাশ রোধ করতে নানা চেষ্টা চালিয়েছিল ট্রাম্প প্রশাসন। কিন্তু সেটি আর সম্ভব হয়ে উঠেনি।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ