বৃটেনজুড়ে কোভিড-১৯ এর সেকেণ্ড ওয়েভ বা দ্বিতীয় দফা সংক্রমণ শুরুর প্রেক্ষাপটে প্রেসিডেন্ট আবদুল হামিদের পূর্ব নির্ধারিত লন্ডন সফর স্থগিত করা হয়েছে। আগামী ১১ই অক্টোবর রাষ্ট্রপ্রধানের লন্ডন সফরে যাওয়ার কথা ছিল। মূলত ব্যক্তিগত চিকিৎসার ফলোআপে সপ্তাহব্যাপী সফরটি হওয়ার প্রস্তুতিতে ভিসাসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন হয়েছিল।
কিন্তু শেষ সময়ে এসে লন্ডন পরিস্থিতি বিবেচনায় সফরটি ঢাকার তরফেই স্থগিত করা হয়েছে মর্মে একাধিক দায়িত্বশীল সূত্র বৃহস্পতিবার গণমাধ্যমকে নিশ্চিত করেছে। এ-ও জানিয়েছে, সুবিধাজনক সময় এবং পরিস্থিতি স্বাভাবিক হলেই প্রেসিডেন্টের সফরটি অনুষ্ঠিত হবে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051