সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নৃশংসভাবে স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করেছে এক বখাটে যুবক।
এলাকাবাসী ও পরিবার সূত্রে খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার পোরজনা ইউনিয়নের মুদিপাড়া মহল্লার জাহাঙ্গীর হোসেনের মেয়ে ও পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী জুই (১০) বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে নৃশংস ও এলোপাথাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করেছে তারই চাচাতো ভাই বখাটে রাকিব (১৯)।
পরে গুরুতর আশংকাজনক অবস্থায় জুইকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে শারীরীক অবস্থার আরও অবনতি হলে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও জানা যায়, জুইয়ের পা থেকে কোমড় পর্যন্ত প্রায় শতাধিক শেলাই দেয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গুরুতর আহত স্কুলছাত্রী জুইয়ের জ্ঞান ফেরেনি। ঘটনাস্থলে গিয়ে বখাটে রাকিবের পরিবারের সাথে কথা বলার চেষ্টা করলেও কাউকে পাওয়া যায়নি।
এদিকে, চাঞ্চল্যকর এ ঘটনাটি ধামাচাপা দিতে একটি প্রভাবশালী মহল উঠেপড়ে লেগেছে। নৃশংস এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, এমন ঘটনায় দোষীদের আইনের সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করে দৃষ্টান্ত স্থাপন করা হোক যেন এমন ঘটনা এলাকায় আর পুনরাবৃত্তি না হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051