1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে হত্যা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০ ১২:৫৬ pm

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সাভারে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
সাভার থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, সাভার পৌর এলাকার পাল পাড়ায় রোববার রাতে এ ঘটনা ঘটে।

নিহত নিলা রায় (১৪) মানিকগঞ্জ জেলার বালিরটেক এলাকার নারায়ণ রায়ের মেয়ে এবং সাভার পৌর এলাকার ব্যাংক কলোনির অ্যাসেড স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল।

নিলা পরিবারের সঙ্গে পৌর এলাকার কাজী মোকমা পাড়ায় একটি বাড়িতে ভাড়া থাকতেন।

পরিদর্শক সাইফুল বলেন, “একই এলাকার বাসিন্দা মিজানুর নামের এক যুবক নীলাকে প্রেমের প্রস্তাব দিলে নীলা তা প্রত্যাখ্যান করে। রোববার রাত আনুমানিক ৮টার দিকে নীলা ও তার ভাই অলক পালকে পাড়ায় পেয়ে মিজানুর তাদের গতিরোধ করে।

“এ সময় মিজান অলককে ভয়ভীতি দেখিয়ে বাড়ি পাঠিয়ে দেয় এবং পরে নীলাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা নিলাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে ।”

এ পুলিশ কর্মকর্তা বলেন, “প্রেমে ব্যর্থ হয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরর প্রক্রিয়া চলছে।”

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ