মালয়েশিয়া প্রবাসী বাঙালি যুবক মোহন বন্দুকসীর (৩০) প্রেমের টানে মালয়েশিয়ান তরুণী নূরুল আতিয়া (২২) গাজীপুরের কাপাসিয়ায় চলে আসেন। পরে নগদ এক লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে তারা রোববার গাজীপুর আদালতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের বাঘুয়া গ্রামের আব্দুল মান্নান বন্দুকসীর ছেলে মোহন বন্দুকসী গত প্রায় ১২ বছর যাবত মালয়েশিয়ায় শ্রমিক ভিসায় বসবাস করছেন। সেখানে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মালয়েশিয়ান তরুণী নূরুল আতিয়ার সঙ্গে তার পরিচয় হয়। এক সময় সেখানে তাদের দেখা সাক্ষাৎ হলে বন্ধুত্ব থেকে প্রেমের সূচনা হয়।
দীর্ঘ সময় প্রেমের পর গত আগস্ট মাসের প্রথমদিকে মোহন বন্দুকসী স্থায়ীভাবে দেশে চলে আসেন। এ সময় তাদের নিয়মিত যোগাযোগ চলতে থাকে এবং প্রেমে কোনো ভাটা পড়েনি। পরে নূরুল আতিয়া তার বাবা মায়ের সঙ্গে আলোচনা করে মোহন বন্দুকসীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বাংলাদেশে স্থায়ীভাবে চলে আসার সিদ্ধান্তের কথা জানান। এ সময় তার বাবা মা ওই সিদ্ধান্ত মেনে নেন। পরে তিনি গত বুধবার তিনি গাজীপুরের কাপাসিয়ায় মোহন বন্দুকসীর বাড়িতে এসে হাজির হন। এ সময় মোহনের পরিবারের লোকজন বিষয়টিকে স্বাভাবিকভাবেই মেনে নেন।
মোহন বন্দুকসী জানান, নূরুল আতিয়া কিছুদিন বাংলাদেশে কাটিয়ে আগামী ২৪ সেপ্টেম্বর মালয়েশিয়া যাবেন এবং সেখানে জরুরি কিছু কাজ শেষে স্থায়ীভাবে স্বামীর সঙ্গে বসবাস করতে এ দেশে চলে আসবেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051