
সঞ্জয় কুমার পাল
রূপ সাগরে ডুব দিয়েছিলেম
মণিমুক্তার আশে,
পেলাম না তো মণিমাণিক্য
তোমায় পেলাম শেষে।
বললে তুমি দামীতো নই
নই হীরা চুনি পান্না,
রূপ সাগরে কতোই মানিক
তুমিই খুঁজে পাওনা।
বললাম আমি যা পেয়েছি
তাতেই আমি খুশি,
রূপ সাগরে কতোই আছে
আছে পঁচা বাসি।
তুমি বললে আমায় পেলে
কি আর এমন আমি,
আমার চেয়ে কতো ভালো
আছে নামী দামী।
কি করে যে তোমার সাথে
হলো প্রিয়া ভাব,
ঘুঁচালে তুমি আমার মনের
বেশির ভাগই অভাব।
তুমি প্রিয়া উপহার দিলে
প্রেমের সিংহাসন,
দুজনে মিলে রচলাম আমরা
প্রেমের বৃন্দাবন।
এখন অনেক বেলা হয়েছে
সূর্যটা হচ্ছে ডুবুডুবু ,
তোমার প্রেমের অমিয় ধারায়
এখনো খাচ্ছি হাবুডুবু।
এতো ভালোবাসা এতো প্রেম প্রিয়া
কেমনে বলো ফেলে যাই?
জীবন যেখানে থামে থামুক এসো
প্রেমের গান গেয়ে যাই।
ভিন্নবার্তা/এমএসআই