অনিয়মের অভিযোগে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান প্রাভা হেলথের কার্যক্রম সাময়িক বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর প্রাভা হেলথের ব্যক্তিগতভাবে এবং বাড়িতে গিয়ে সব ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. ফরিদ হোসেন মিয়া।
তিনি বলেন, আমরা তাদের সেবা কার্যক্রমে অতিরিক্ত ফি আদায় ও সেবার নিম্নমানসহ বিভিন্ন ধরনের অনিয়ম খুঁজে পেয়েছি। এজন্য আমরা তাদের কার্যক্রম সাময়িক সময়ের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।
প্রাভা হেলথের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য অধিদপ্তর এ বিষয়ে আরও তদন্ত করবে বলে জানান তিনি।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051