ভিন্নবার্তা প্রতিবেদক: প্রাণ-আরএফএলের গুলশান-১,২, বনানী ও মহাখালী এলাকার বিক্রয় প্রতিনিধি (এসআর) জসিম উদ্দীন হাওলাদার গতকাল সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছেন। এরপর থেকে তার কর্মস্থল, গোডাউনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে বনানী থানায় একটি সাধারণ ডায়রি (১৫২৬) করা হয়েছে।
সাধারণ ডায়রীতে নিখোঁজ জসিম উদ্দীনের স্ত্রী জান্নাতুল ফেরদৌস উল্লেখ করেন, সোমবার বিকাল সাড়ে চারটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে বনানী থানাধীন মহাখালী কাঁচাবাজার এলাকা থেকে তার স্বামী নিখোঁজ হন।
মঙ্গলবার বিকালে জান্নাতুল ফেরদৌস সাংবাদিকদের বলেন, ‘আমার স্বামী জসিম উদ্দীন প্রাণ-আরএফএলে এসআর হিসেবে কাজ করতেন। তার এরিয়া গুলশান-১, ২, বনানী, নিকেতন, মহাখালী। সোমবার দুপুরে খাবারের সময় তিনি জানান, যে গুলশান-২ এ ছিলেন। দুপুরের খাবারের সময় দ্রুততার সঙ্গে তিনি গোডাউনে যান। বিকাল তিনটার দিকে, তখন হয়তো দশ মিনিটের মতো ছিলেন বাসায়।’
‘তাড়াহুড়ো করে বের হয়ে গোডাউনে যান জসিম উদ্দীন। সাড়ে চারটা পর্যন্ত সেখানে ছিলেন তিনি। স্থানীয় ও আশেপাশের দোকানিরা জানান, মাগরিবের কিছু সময় আগে গোডাউন থেকে বের হয়ে যান তিনি। এরপর আমি রাত আটটার দিকে ফোন করি। তখন থেকে ফোন বন্ধ পাচ্ছি। অনলাইনে, অফলাইনে তাকে পাচ্ছি না।’ বলেন জান্নাতুল ফেরদৌস।
তিনি জানান, এর আগে কখনোই এমন হয়নি। সব সময় রাত সাড়ে আটটা থেকে নয়টার দিকেই বাসায় ফিরতেন।
এ বিষয়ে বনানী থানার এসআই (নিরস্ত্র) মো. জুম্মান খান বলেন, ‘...
নিখোঁজ জসিম উদ্দীনের স্বজনেরা জানান, ইতোমধ্যে কুর্মিটুলা হাসপাতালসহ বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু মঙ্গলবার বিকাল চারটা পর্যন্ত তার কোনও খোঁজ মেলেনি।
ভিন্নবার্তা ডটকম/আরজে/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051