ভারতে অন্ধ্রপ্রদেশের একটি প্রাইভেটকারের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয় নারী ও দুই শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। রোববার রাজ্যের অনন্তপুরম জেলার উরাভাকোন্ডার বুদাগাভি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
উরাভাকোন্ডা থানার পুলিশের উপপরিদর্শক ভেঙ্কটা শামীর বলেন, গাড়িটিতে চালকসহ মোট ৯ জন যাত্রী ছিলেন। তারা সবাই নিহত হয়েছেন।
তিনি বলেন, গাড়ির যাত্রীরা নিমাগালুতে ফিরছিলেন। পুলিশ এ ঘটনায় একটি মামলা করেছে। ঘটনার তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, ট্রাকটি দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা গাড়িকে ধাক্কা দেয়।
ভিন্নবার্তা/এসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051