দিনাজপুরে বিরামপুর উপজেলায় যাত্রীসহ প্রাইভেটকারকে ধাক্কা দিয়ে ৫০ গজ দূরে টেনে নিয়ে গেছে ট্রেন। এসময় ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন।
বুধবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ঘোড়াঘাট রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, প্রাইভেটকারে চালকসহ চারজন পার্বতীপুর থেকে জয়হাটে যাচ্ছিলেন।
সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ঘোড়াঘাট রেলঘুণ্টি এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রেনটি ওই প্রাইভেটকারে ধাক্কা দিয়ে ৫০ গজ দূরে টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তবে প্রাইভেটকারচালক দুর্ঘটনার আগে নেমে পালিয়ে যায়।
নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশগুলো এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051