খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বৃহস্পতিবার বলেছেন, সারাদেশে মজুদ পরিস্থিতি যাচাই করা হচ্ছে। বাজার দর স্থিতিশীল রাখতে প্রয়োজন হলে চাল আমদানি করা হবে।
নওগাঁর নিয়ামতপুরে স্থানীয় বিভিন্ন উন্নয়নমূলক অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, চলতি বোরো মৌসুমে ধানের ভালো ফলন ও ন্যায্য দাম পেয়ে কৃষকের মুখে হাসি ফুটেছে। চালের বর্তমান বাজার দর সহনীয় ও স্থিতিশীল আছে। সদ্য সমাপ্ত বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা শতভাগ পূরণ না হলেও উদ্দেশ্য সফল হয়েছে।
তিনি বলেন, এবার অভ্যন্তরীণ খাদ্যসশ্য সংগ্রহের লক্ষ্যমাত্রার পুরোটা সংগ্রহীত না হলেও যতটুকু সংগৃহীত হয়েছে তা সরকারি মজুদের জন্য যথেষ্ট। প্রাধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শীতা ও সঠিক সিদ্ধান্তের কারণে প্রকৃতিক দূর্যোগ, করোনা মহামারি ও বন্যা মোকাবিলার পরও দেশে খাদ্যের অভাব নেই। আগামীতেও চালের বাজার দর সহনীয় ও স্থিতিশীল থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051