বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষাবিদ, শিশু-সংগঠক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার আনুমানিক সন্ধ্যা পৌনে ছয়টার দিকে হৃদযন্ত্রের জটিলতা নিয়ে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
ইকবাল সিদ্দিকী গাজীপুর সদর উপজেলাধীন ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি পরিচালিত প্রতিষ্ঠানসমূহ কচি-কাঁচা একাডেমি, নয়নপুর এন এস আদর্শ বিদ্যালয় ও ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি, এই অঞ্চলে শিক্ষা বিস্তারের অগ্রপথিক ও গাজীপুর সদর উপজেলার যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা ছিলেন।
তিনি গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে হৃদযন্ত্রের অসুস্থতাজনিত কারণে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি হন। মৃত্যুকালে তিনি তার একমাত্র কন্যা সন্তান মাটি সিদ্দিকী, স্ত্রী খালেদা সিদ্দিকী এবং ছোট চার ভাইবোন রেখে যান।
ইকবাল সিদ্দিকী ১৯৯০ সনে প্রতিষ্ঠা করেছিলেন শিশুদের জন্যে আলাদা ধরনের স্কুল কচি-কাঁচা একাডেমি, শুধু প্রথাগত শিক্ষা নয়, ভবিষ্যতের বুনিয়াদ গড়ার সংকল্প নিয়ে ২০১৫ সনে প্রতিষ্ঠা করেন ইকবাল সিদ্দিকী কলেজ। এছাড়াও স্বল্প আয়ের মানুষের সন্তানদের জন্য প্রতিষ্ঠা করেন নয়নপুর এন এস আদর্শ বিদ্যালয়।
উল্লেখ্য, তিনি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম প্রতিষ্ঠিত বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি গত জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর ৭ মাস ১০ দিন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051