1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

প্রবাসী বাংলা’ অ্যাপের মাধ্যমে অর্থ আত্মসাৎ, গ্রেফতার ১

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩ ১১:৩৩ pm

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে প্রবাসীদের সঙ্গে বন্ধুত্ব করে নিজেদের তৈরি ‘প্রবাসী বাংলা’ অ্যাপের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) তাকে রাজধানী ঢাকার কলাবাগান এলাকা থেকে তৌহিদুল ইসলামকে গ্রেফতার করে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড টিম।

শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড টিম সহকারী কমিশনার (এসি) সুরঞ্জনা সাহা এই তথ্য জানান।

এসি সুরঞ্জনা সাহা জানান, দেশি-বিদেশি তথ্য ও অনলাইনে মনিটরিংয়ের মাধ্যমে এ অপরাধী চক্রের সন্ধান পাওয়া যায়। পরে তাদের মনিটারিং করতে গিয়ে দেখা যায়, এই চক্রের সদস্যরা নিজেদের পরিচয় গোপন করে ফেইক ফেসবুক আইডি খুলে প্রথমে প্রবাসীদের সঙ্গে বন্ধুত্ব করতো। পরে নিজেদের তৈরি করা ‘প্রবাসী বাংলা’ অ্যাপের মাধ্যমে দেশে টাকা পাঠাতে উৎসাহিত করতো। প্রবাসীরা সেই অ্যাপ ব্যবহার করে টাকা পাঠালে তারা ভুয়া ভার্চুয়াল কয়েন পাঠায়। এরপর বিভিন্ন মানি এক্সচেঞ্জের মাধ্যমে নিজেদের অ্যাকাউন্টে টাকা হাতিয়ে নিয়ে ওই অ্যাপস ডাউন করে দিতো।

এ ঘটনায় ডিএমপির রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ