1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

প্রবাসী কর্মীদের প্লেন ভাড়া কমাতে বলেছে কমিটি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২ ৮:৫৩ pm

বিদেশগামী কর্মীদের কাছ থেকে প্লেন ১০ শতাংশ কম ভাড়া নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বিশেষ করে যারা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্মার্ট কার্ডধারী, তাদের জন্য এ সুবিধা নিশ্চিত করার জন্য বলেছে কমিটি।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এতে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে তিনি বলেন, বিদেশগামী কর্মীদের কাছ থেকে ১০ শতাংশ কম ভাড়া নেওয়ার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাসী ডেস্কে লোকবল বাড়ানোর সুপারিশ করা হয়েছে কমিটির পক্ষ থেকে।

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ আরও বলেন, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাব স্থাপন, যাত্রী সেবার মানোন্নয়ন, লোকবল সংকট, বিমানের সংখ্যা বাড়ানোসহ আনুষঙ্গিক যন্ত্রপাতি সংকট সমাধানের বিষয়ে মন্ত্রণালয়কে উদ্যোগী হতে বলা হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, মোয়াজ্জেম হোসেন রতন, আয়শা ফেরদাউস, পংকজ নাথ এবং হাবিবুর রহমানসহ কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ