1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

প্রবাসী আয় বেড়েছে ২৪ শতাংশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ ৯:৫৪ pm

চলতি সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২০৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ২৪ হাজার ৭৭৮ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।

এর মধ্যে রোববার এক হাজার ৫৬১ কোটি ৬০ লাখ টাকা পাঠিয়েছেন প্রবাসীরা। সোমবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

মুখপাত্র আরিফ হোসেন বলেন, গত বছরের সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে প্রবাসী আয় এসেছিল ১৬৩ কোটি ৪০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৩৯ কোটি ৭০ লাখ ডলার বা ২৪ দশমিক ৩০ শতাংশ।

অপরদিকে, চলতি বছরের ১ জুলাই থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসী আয় এসেছে ৬৯৩ কোটি ডলার। গত বছরের ১ জুলাই থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৫৭৭ কোটি ২০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১১৪ কোটি ৮০ লাখ ডলার।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ