চট্টগ্রামের হাটহাজারীতে পানিবাবা নামে পরিচিত কবিরাজের কাছে গিয়ে এক প্রবাসীর স্ত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, প্রবাসী স্বামীর সঙ্গে তিন মাস যোগাযোগ নেই ওই নারী। স্বামীর খোঁজে একপর্যায়ে প্রতিবেশীর পরামর্শে ‘পানিবাবার’ কাছে যান তিনি। স্বামীর সন্ধান দিতে প্রথমে তিন দফা পানি পড়া পান করায় কবিরাজ। বিনিময়ে প্রতিবার পাঁচ হাজার টাকা করে নেয়। কিন্তু পানিতে কাজ হয়নি এবং মেলেনি স্বামীর খোঁজ।
পানিতে কাজ না হওয়ায় ওই কবিরাজ শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেয়। এতে ওই নারী রাজি না হলে কৌশল ফের পানি পড়া পান করায়। এতে ঘুমের ওষুধ মিশিয়ে ওই নারীকে ধর্ষণ করে ভণ্ড কবিরাজ।
এ ঘটনায় ভুক্তভোগী র্যাব-৭ চট্টগ্রামের কাছে অভিযোগ দেন। এতে অভিযানে নামে র্যাব। সোমবার (২৪ জানুয়ারি) রাত ৯টায় হাটহাজারী উপজেলার বাথুয়া এলাকার নিজ বাড়ি থেকে মোহাম্মদ আলী প্রকাশ নামের ওই পানিবাবাকে (৬২) আটক করে র্যাব। আটক মোহাম্মদ আলী বাথুয়া এলাকার মৃত সুলতান আহমদের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, ‘স্বামীর সঙ্গে যোগাযোগ করার জন্য এক প্রতিবেশীর পরামর্শে ওই নারী দ্বারস্থ হন মোহাম্মদ আলীর। গত ২২ জানুয়ারি শেষবারের মতো পানিপড়া খেতে নিজের আসর হাটহাজারীতে যেতে বলে ওই কবিরাজ। সেখানে কৌশলে পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে পান করতে দেয়। তা পান করে অজ্ঞান হয়ে পড়েন। পরে জ্ঞান ফিরলে বুঝতে পারেন, তাকে ধর্ষণ করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘এ ঘটনার দুই দিন পর সোমবার র্যাবের কাছে অভিযোগ দেন ভুক্তভোগী। এরপর র্যাব অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।
র্যাব জানায়, আটক মোহাম্মদ আলী প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে এক ভুয়া কবিরাজ। প্রতারণার মাধ্যমে মানুষকে বিভিন্নভাবে তাবিজ, পানিপড়া দেয়। এরপর বিভিন্ন কৌশলের অসহায় নারীদের নিয়ে এসে শারীরিক সম্পর্ক করে। তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। আটকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে তাকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে ।
ভিন্নবার্তা/এসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051