প্রবাসীদের এখনই ব্যাপকভাবে দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এনআরবি সিআইপিদের দুই দিনব্যাপী গ্লোবাল বিজনেস সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ আহ্বান জানান।
প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগের অবারিত সুযোগের ব্যবহার করার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা দেওয়া হলে তা বাস্তবায়নের আন্তরিক চেষ্টা করা হবে। দেশে বিনিয়োগের যে সুযোগ এখন বিরাজমান তা দ্রুতই কঠিন হয়ে উঠতে পারে। যেসব সুযোগ দেওয়া হলে বিনিয়োগ নিশ্চিত হয়, সেসব সুযোগ এর মধ্যেই দেওয়া আছে।
আরও কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা থাকলে প্রবাসী বিনিয়োগকারীদের তা উপস্থাপনের জন্য তিনি আহ্বান জানান।
মন্ত্রী বলেন, আমাদের প্রবাসীরা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে বিশেষ ভূমিকা পালন করছেন। ২৪.৭৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স তারা মহামারি চলাকালে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠিয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। এতে সভাপতিত্ব করেন এনআররি সিআইপি অ্যাসোসিয়েশনের সভাপতি মাহতাবুর রহমান (নাসির)।
বাণিজ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্নের বাংলাদেশ এখন তার কন্যা শেখ হাসিনার মাধ্যমে বাস্তবায়িত হয়েছে।
‘বহু সূচকে বাংলাদেশ এখন পাশের দেশ ভারতকেও ছাড়িয়ে গেছে। বৈরী সময় অতিক্রম করে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। এ মহাসড়কে যোগ দেওয়ার জন্য সারা বিশ্বে ছড়িয়ে পড়া অনাবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানাই।’
কূটনৈতিক কর্মকর্তাসহ ২০০ জনেরও বেশি বিনিয়োগকারী এবং সারা বিশ্বের ব্যবসায়ী নেতারা বিজনেস সামিটে উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051