সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়েও নিজেই জায়গা দখল করতে দেশীয় অস্ত্র নিয়ে মাঠে নেমে পড়েছেন। ঘটনাটি কিশোরগঞ্জ সদরের যশোদল গোয়ালা পাড়া গ্রামের।
জানাগেছে , গোয়ালাপাড়া গ্রামের মৃত আঃ মোতালিব এর পুএ মিজানুর রহমান শিক্ষানবীশ আইনজীবী হিসেবে দীর্ঘ দিন যাবত ঢাকায় অবস্হান করায় অপর সহোদর বড় ভাই গোয়ালাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাছির উদ্দিন বাচ্চু ছোট ভাইয়ের জায়গা দখলে নেয়। সম্প্রতি মিজানুর রহমান তার পৈতৃক সম্পওিতে বসবাস করতে গ্রামে এসে জায়গার সঠিক বন্টন করার উদ্যোগ নিলে বাধ সাধে সহোদর বড়ভাই বাছির উদ্দিন ওরফে বাচ্চু ও তার পরিবারের লোকজন।
ছোট ভাইকে পৈতৃক সম্পওি থেকে বঞ্চিত করার জন্য দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে আঘাত প্রাপ্ত জখমী মিজানকে ১৯ জুন ২০২৩ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। উভয় পরিবারের সদস্যরা মারমূখী অবস্থানে থাকায় এ নিয়ে এলাকায় চরম উওেজনা বিরাজ করছে। পৈতৃক সম্পওির ন্যায্য হিস্যা দাবী করায় মিজানুর রহমানের উপর প্রতিপক্ষ হামলা করলে বাধা দিতে গেলে মিজানুর রহমানের স্ত্রী মর্জিনা রহমান কে ও বড় ভাসুর বাছির উদ্দিন বাচ্চু ও তার লোকেরা লাঞ্ছিত করেন।
এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মোঃ বাছির উদ্দিন বাচ্চু (৫৬), রেবেকা খানম (৫২), বাহার উদ্দিন রাহাত (২১) কে আসামী করে আইনগত প্রতিকার পাইতে আইন শিক্ষানবীশ মোঃ মিজানুর রহমান অভিযোগ দায়ের করেন।সংবাদমাধ্যমের অনুসন্ধান কালে কিশোরগঞ্জ মডেল থানা কর্তৃপক্ষ বিষয়টির সত্যতা স্বিকার করেছেন এবং একজন উপ পরিদর্শক সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন প্রদান সাপেক্ষে আইনগত যথাযথ ব্যবস্হা নিবেন বলে জানিয়েছেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051