প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে অভিনন্দন জানিয়ে সিলেট নগরীতে বিশাল শোডাউন করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠন। সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়কের কাজের উদ্বোধন এবং সবার জন্য কোভিড ভ্যাকসিন নিশ্চিত করায় শুভেচ্ছা জানিয়ে শোডাউন করা হয়।
মঙ্গলবার দুপুরে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের চারবারের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের নেতৃত্বে এই শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে নগরীর ধোপাদিঘীর পূর্ব পাড়স্থ হাফিজ কমপ্লেক্স থেকে বিশাল মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে এসে শেষ হয়। কাউন্সিলর আজাদের নেতৃত্বে মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
শহিদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ বলেন, ‘দেশ এখন উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে চলছে। সেই উন্নয়নের ধারায় সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়কের কাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের দায়িত্ব পালন শেষে দেশে ফেরার পর থেকেই ৬ লেনের এই মহাসড়ক বাস্তবায়নের চেষ্টা চালিয়ে আসছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি। এছাড়া মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে তিনি সিলেটকে বদলে দেওয়ার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব ও পররাষ্ট্রমন্ত্রীর সফল কূটনৈতিক তৎপরতায় আজ দেশের সকল মানুষের জন্য টিকা নিশ্চিত হয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় সুসংবাদ।’
বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও সফলতা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে এই শোডাউনের আয়োজন করা হয়েছিল বলে জানিয়েছেন কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051