1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

প্রধানমন্ত্রীর হুমকিকে জনগণ আর ভয় পায় না

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩ ২:২৫ pm

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুমকিকে জনগণ আর ভয় পায় না। তিনি বলেছেন, মিথ্যা মামলা দিয়ে মৃত ব্যক্তির নামে মামলা দিয়ে নিপীড়ন করে আর পার পাওয়া যাবে না। জনগণ দু;শাসনের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। বিজয় অর্জন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে না।

আজ বাদ জুমা নয়াপল্টন এলাকায় লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ. দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়া আহমেদ কচি , যুবদল নেতা মেহেবুব মাসুম শান্ত, ওমর ফরুক কায়সার, রানাসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

রিজভী বলেন বন্ধুরা আজ গণমাধ্যমে দেখেছেন দুই বছর আগে বিএনপির নেতা মারা গেছেন। তার নামেও মামলা দেওয়া হয়েছে। সেই পুরানো কায়দায় আবারও মামলা দেওয়া শুরু হয়েছে। হামলা করলো ছাত্রলীগ মামলা করলো বিএনপি নেতাদের নামে। কৃষক দল নেতাকে হত্যা করলো আওয়ামী সন্ত্রাসীরা মামলা করা হলো বিএনপি নেতাদের নামে।

তিনি বলেন মিথ্যা মামলা দিয়ে এবার শেষ রক্ষা হবে না। নিশিরাতের ভোটে গড়া শেখ হাসিনার অবৈধ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এখনই সময় উল্লেখ করে রিজভী জনগণের উদ্দেশ্যে বলেন দেশ বাঁচাতে দেশের মানুষকে বাঁচাতে রাজপথ ছাড়বেন না। এরই মধ্যে সরকারের কম্পন শুরু হয়েছে, অচিরেই জনগণের বিজয় সুনিশ্চত হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ