দেশের এক কোটি মানুষ প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেয়েছেন উল্লেখ করে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক পরিকল্পনায় বাংলাদেশ মহামারি করোনা মোকাবিলা করে চরম সংকটের মধ্যেও দেশের মানুষের অর্থনৈতিক, সামাজিক ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে চলেছে।
আজ রোববার নাটোরের সিংড়া উপজেলার প্রায় সাড়ে ২৪ হাজার মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী পলক।
জুনাইদ আহমেদ পলক বলেন, সরকার যেভাবে সহযোগিতা করছে, দেশের সব শ্রেণির মানুষদেরও নিজেদের স্বার্থে সরকারের নির্দেশনা মেনে চলতে হবে। তা না হলে সব অর্জন ক্ষতিগ্রস্ত হবে।
আসন্ন ঈদুল ফিতর ও করোনাকালীন সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দুপুরে সিংড়া পৌর কমিউনিটি সেন্টারে পৌরসভা ও ১২টি ইউনিয়নের উপকার ভোগীদের মধ্যে প্রায় এক কোটি ২২ লাখ টাকা বিতরণ করা হয়।
এ সময় সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিরুল ইসলাম, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051