ধর্মীয় উৎসব ও পয়লা বৈশাখ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া দাওয়াত বা শুভেচ্ছা কার্ডে যে ছবি ব্যবহার করেন, তা অটিস্টিক শিশুদের আঁকা। পয়লা বৈশাখ উপলক্ষে ১৫ জন এবং ঈদুল ফিতর উপলক্ষে ১১ জনের ছবি নির্বাচন করে তা শুভেচ্ছা কার্ডে ব্যবহার করা হয়েছে। এর জন্য প্রত্যেককে দেওয়া হয়েছে এক লাখ টাকা করে সম্মানী। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা তার ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
আজ সোমবার ফেসবুকে দেওয়া পোস্টে তিনি উল্লেখ করেন, ‘বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ২০০৯ সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর থেকে ঈদুল ফিতর, ঈদুল আযহা, বাংলা ও ইংরেজি নববর্ষের মতো উৎসবগুলোতে সারা দেশ থেকে সংগৃহীত অটিস্টিক/প্রতিবন্ধী শিশুদের আঁকা বিভিন্ন ছবি প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক শুভেচ্ছা কার্ডে ব্যবহার করে আসছেন। এবার বঙ্গাব্দ-১৪২৯ উপলক্ষে এরকম ১৫ জন এবং ঈদুল ফিতর-২০২২ উপলক্ষে ১১ জন বিশেষ শিশুর (Special Child) আঁকা ছবি প্রধানমন্ত্রী তার অফিশিয়াল শুভেচ্ছা কার্ডে ব্যবহার করেছেন। নির্বাচিত ছবির প্রত্যেক শিল্পীকে শুভেচ্ছা ফি বাবদ ১ লাখ টাকা করে প্রদান করা হয়।’
তিনি বলেন, ‘জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট নাগরিক, পেশাজীবী, সামরিক/অসামরিক সরকারি কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত/হাইকমিশনার ও আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কযুক্ত দেশের রাষ্ট্র প্রধান/সরকার প্রধানদের নিকট অটিস্টিক/প্রতিবন্ধী শিশুদের আঁকা ছবি সম্বলিত এই শুভেচ্ছা কার্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেরণ করেন।’
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051