প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ মনিরা বেগমকে নিজের একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী মনিরা বেগমকে তার একান্ত সচিব-২ নিয়োগ দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এরআগে এ পদে কর্মরত ছিলেন ওয়াহিদা আক্তার। তিনি এখন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত আছেন।
প্রধানমন্ত্রী যতদিন তার পদে থাকবেন অথবা একান্ত সচিব-২ হিসেবে মনিরাকে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এই কর্মকর্তা ওই পদে বহাল থাকবেন। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অনুবিভাগে বর্তমানে ২০ জন কর্মকর্তা আছেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051