প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসায় ইতোপূর্বে নিয়োগপ্রাপ্ত এবং বর্তমানে কর্মহীন দুই হাজার ২০ জন শিক্ষককে জনপ্রতি ২৫ হাজার টাকা করে মোট ৫ কোটি ৫ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ মে) ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিশ্বব্যাপী বিরাজমান করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে শিক্ষকদের আপদকালীন সহায়তা হিসেবে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল’ থেকে এই সহায়তা প্রদান করা হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে ২০১৭ সালে ইসলামিক ফাউন্ডেশন দেশের প্রতি উপজেলায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের (৬ষ্ঠ পর্যায়) অধীনে ‘দারুল আরকাম’ নামে এক হাজার ১০টি মাদরাসা প্রতিষ্ঠা করে। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর প্রকল্পটির মেয়াদ শেষ হয়। পরবর্তী সময়ে দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা পুনরায় চালু করার লক্ষ্যে নতুন প্রকল্প তৈরির কাজ চলমান রয়েছে।
বিরাজমান পরিস্থিতিতে এই শিক্ষকদের আর্থিক অসচ্ছলতা দূর করতে প্রধানমন্ত্রী এ অনুদান দিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051