প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৩ নভেম্বর খুলনায় আসছেন। তাঁর আগমন উপলক্ষে ঝিনাইদহে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামীলীগ। শনিবার দুপুরে শহরের পায়রাচত্বর থেকে জেলা আওয়ামী লীগের আয়োজনে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল শেষে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহরিয়ার করিম রাসেল, সাধারণ সম্পাদক রানা হামিদ ও ছাত্রলীগের সাধারন সম্পাদক আল-ইমরান বক্তব্য রাখেন। সাইদুল করিম মিন্টু খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহা-সমাবেশ সফল করতে জেলা উপজেলার সকল নেতাকর্মীকে আহবান জানান।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051