প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার (১৩ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এসব মনোনয়ন চূড়ান্ত করা হয়।
জানা গেছে, সভায় নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিলে উল্লেখিত ১১টি পৌরসভা (৬ষ্ঠ ধাপ) ও ৩৭১টি ইউনিয়ন পরিষদের মধ্যে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের ইউনিয়ন পরিষদ ব্যতীত অবশিষ্ট বিভাগগুলোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। সভার সিদ্ধান্ত মোতাবেক জাতীয় সংসদের ২৭৫, লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে নুর উদ্দিন চৌধুরী নয়নকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রদান করা হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051