জাতীয় সংসদের পাঁচটি শূন্য আসনের উপ-নির্বাচনে অংশ নিতে প্রথম দিন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৪ জন মনোনয়ন প্রত্যাশী।
আজ ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন, নওগাঁ-৬ আসনে নাহিদ ইসলাম, শেখ মো. রফিকুল ইসলাম।
পাবনা-৪ আসনে এ এস এম নজরুল ইসলাম, বশির আহম্মেদ, সৈয়দ আলী, মো: রবিউল আলম (বুদু), মিজানুর রহমান স্বপন।
ঢাকা-৫ আসনে হারুন উর রশিদ সিআইপি, এম এ কাশেম, হারুন-উর রশিদ মুন্না, কাজী মনিরুল ইসলাম মনু, আতিকুর রহমান আতিক।
ঢাকা ১৮ আসনে শাহজাহান আলী ও মুজিবুর রহমান।
আগামী রবিবার পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। আওয়ামী লীগের দফতর সূত্রে এমন তথ্য পাওয়া গেছে।
ভিন্নবার্তা/এসআর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051