ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের সাবেক শ্রমিক নেতা মরহুম নুর আলী মন্ডলের সহধর্মীনি ও প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক আজাদ রহমানের মা রোকেয়া বেগম বার্ধক্যজনিত কারনে শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না.... রাজেউন)। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৮০ বছর।
শুক্রবার বিকাল ৩.৪০ টার কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার সকাল ১০ টায় নিজ বাড়িতে নামাজের জানাযা শেষে চাপালী গ্রামের পারিবারিক গোরস্থানে মরহুমাকে দাফন করা হবে। আজাদ রহমানের মায়ের মৃত্যুতে ঝিনাইদহ প্রেসক্লাবসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ও প্রশাসনের কর্মকর্তাগন গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051