
জয়নাল আবেদীন হিরো, নীলফামারী: দৈনিক প্রথম আলোর নীলফামারী প্রতিনিধি মীর মাহমুদুল হাসান আস্তাক এর মা মোছা. মোমিনা খাতুন(৮০) আর নেই। মঙ্গলবার বিকেল সোয়া চারটার দিকে নীলফামারী জেলা শহরের সবুজপাড়াস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মোমিনা বেগম প্রয়াত বিশিষ্ট হোমিও চিকিৎসক মীর আশরাফ আলীর স্ত্রী। মৃত্যুকালে তিনি ৫ পুত্র ও ২ কন্যা রেখে গেছেন।
পারিবারিক সুত্র জানায়, তিনি প্রায় নয় মাস ধরে অসুস্থ্ ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেলে মারা যান তিনি।
তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলার কর্মরত সকল সংবাদকর্মী। আজ সকাল ১১টায় আলিয়া মাদরাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয় এবং কেন্দ্রীয় কবরস্থানে মরহুমাকে দাফন সম্পন্ন করা হয়।
ভিন্নবার্তা ডটকম/এসএস