1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

প্রথমবার চালু হচ্ছে রাজশাহী-কক্সবাজার ফ্লাইট

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২ ১:৫৩ am

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের প্রচেষ্টায় শিগগিরই রাজশাহী থেকে কক্সবাজার রুটে চালু হতে যাচ্ছে ফ্লাইট চলাচল। প্রথমবারের মতো নভোএয়ারের একটি ফ্লাইট রাজশাহী-কক্সবাজার রুটে চালুর সিদ্ধান্ত হয়েছে।

বুধবার (২২ জুন) বিকেলে রাজধানী ঢাকায় নভোএয়ারের চেয়ারম্যান ফায়জুর রহমান বাদলের সঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

বৈঠকে প্রতি সপ্তাহে রোববার ও বৃহস্পতিবার নভোএয়ারের একটি ফ্লাইট রাজশাহী-কক্সবাজার রুটে চলাচল করার কথা জানিয়েছেন নভোএয়ার কর্তৃপক্ষ।

বৈঠকে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী-কক্সবাজার রুটে বিমান চলাচলের দাবি রাজশাহীবাসীর দীর্ঘদিনের। দাবিটি পূরণে দীর্ঘদিন থেকে চেষ্টা চালিয়ে আসছিলাম। অবশেষে সেটি পূরণ হতে যাচ্ছে। আশা করছি রাজশাহী-কক্সবাজার রুটে শিগগিরই নভোএয়ারের একটি ফ্লাইট চালু হবে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ