প্রথমবার একসঙ্গে কাজ করলেন। পর্দায় একই ফ্রেমে দেখা গেল তাদের দুইজনকে। বাবা আর মেয়ে। সাইফ আলি খান এবং সারা আলি খান। সারা হলেন পুলিশের ভূমিকায়। আর সাইফ আসামির। দুইজন মিলে শ্যুটিং করলেন একটি বিজ্ঞাপনের। বাবা-মেয়েকে পর্দায় দেখে দারুণ উচ্ছ্বসিত ভক্তরা। অনেকের দাবি, এবার একসঙ্গে বড় পর্দায় দেখতে চান দুইজনকে।
সম্প্রতি সাইফ এবং সারা একটি অ্যাপের বিজ্ঞাপনে অভিনয় করেছেন। সেখানে দেখা যাচ্ছে- সাইফ অন্য একজনের সঙ্গে গাড়ির বীমা নিয়ে কথা বলছেন। তার পরনে কারাগারের আসামির পোশাক। হঠাৎই সেখানে হাজির হয় ‘পুলিশ’ সারা। এসে বলে নির্দিষ্ট অ্যাপে তুলনা না করে যে কোনও বীমা করানো উচিত নয়।
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সারা নিজে লিখেছেন- আমি তো বাবাকে গাড়ির বীমা নেওয়ার নতুন কায়দা শিখিয়ে দিলাম। কারণ কেউ তার বাবাকে নতুন কিছু শেখানোর জন্য কখনো ছোট হয় না।
এই বিজ্ঞাপন দেখে অবশ্য অনুরাগীদের খুশির সীমা নেই। কেউ কেউ বলেছেন, এই বিজ্ঞাপনের শ্যুটিং চলাকালীন ক্যামেরার আড়ালে বাবা-মেয়ের মধ্যে কেমন কথা হচ্ছিল, সেটা জানতে চান। কেউ আবার দাবি করেছেন, এই ছোট বিজ্ঞাপন দেখে মন ভরলা না। বাবা-মেয়েকে একসঙ্গে কোনও সিনেমায় দেখতে চান।
সাইফ আলি খানের সঙ্গে প্রথমে বিয়ে হয় অমৃতা সিংয়ের। সেই বিয়ে যদিও টেকেনি। কিন্তু অমৃতার সঙ্গে সাইফের সংসারে দুই সন্তান হয়। সারা এবং ইব্রাহিম। সারা ইতিমধ্যেই বলিউডে প্রতিষ্ঠা পেয়ে গিয়েছেন। আগামী দিনে ইব্রাহিমও পা রাখতে চলেছেন বলিউডে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051