প্রত্যন্ত অঞ্চলের মানুষদের যোগ্যতা ও প্রতিভাকে কাজে লাগাতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। তিনি বলেছেন, দেশকে উন্নয়নের কাক্সিক্ষত লক্ষ্যে নিতে হলে নতুন প্রজন্মের মধ্যে লুকায়িত মেধা, যোগ্যতা এবং সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। গতকাল রাজধানীর শহীদ তাজউদ্দীন আহমদে ইনডোর স্টেডিয়ামে (বঙ্গবন্ধু স্টেডিয়াম কমপ্লেক্স,পল্টন) বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ব্যাডমিন্টন র্যাংকিং টুর্নামেন্ট-২০২০-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
মন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাস করা মানুষের সন্তানের মধ্যেও সুপ্ত প্রতিভা আছে। এই প্রতিভাকে খুঁজে বের করে কাজে লাগাতে পারলে সেই সন্তানটি হয়তো একদিন দেশে বড় ধরনের পরিবর্তন আনবে। দেশকে বিশ্ববাসীর কাছে মর্যাদার আসনে আসীন করবে। দেশ পৌঁছে যাবে উন্নয়নের কাক্সিক্ষত লক্ষ্যে।
তথ্য প্রযুক্তির এই আধুনিক সময়ে ছেলে-মেয়েদেরকে মাদকের ভয়ানক ছোবলসহ অনৈতিক কর্মকান্ড থেকে রক্ষা করতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে মোঃ তাজুল ইসলাম জানান, এটি সুস্থ ও নৈতিকতা সম্পন্ন মানুষ, পারস্পরিক বন্ধন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে সমাজে বড় ধরণের পরিবর্তন আনতে পারে।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খেলাধুলার গুরুত্ব অনুধাবন করে তাঁর জীবদ্দশায় দেশের ক্রীড়াঙ্গনকে বিস্তারের উদ্যোগ গ্রহণ করেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে নিতে নিরলসভাবে কাজ করছেন। খেলাধুলার মাধ্যমে মানুষের মানসিক পবিত্রতা অর্জিত হয় এবং সে পবিত্রতার মাধ্যমে আমাদের মধ্যে ভালবাসা, একে অপরের প্রতি দায়বদ্ধতা, দায়িত্ব ও বিপথগামী থেকে ফিরে আনার হাতিয়ার হিসেবে কাজ করে বলে উল্লেখ করেন তিনি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051