প্রতি সাতজনে একজন ভারতীয় মানসিক জটিলতায় ভুগছেন বলে জানিয়েছেন কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী ড. কে সুধাকর।
১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেওয়া এক বক্তব্যে এ তথ্য জানান বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।
এ সময় মন্ত্রী বলেন, প্রতি সাতজনে এক ভারতীয় কোনো না কোনো ধরনের মানসিক জটিলতায় ভুগছেন। তাদের মধ্যে কেউ অল্প, কেউ একটু বেশি এবং কেউ কেউ তীব্র মাসনিক জটিলতায় ভুগছেন বলে জানিয়েছেন মন্ত্রী।
তবে স্ট্রেস ম্যানেজমেন্ট এক ধরনের শিল্প দাবি করে মন্ত্রী বলেন, ভারতীয়দের স্ট্রেস ম্যানেজমেন্ট শেখার দরকার নেই। বরং ভারতবাসীদের বিশ্বকেই শেখানো উচিত কিভাবে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হয়।
এ ব্যাপারে মন্ত্রী বলেন, স্ট্রেস ম্যানেজমেন্ট এক ধরনের শিল্প। তবে ভারতীয়দের এই শিল্প শেখার দরকার নেই। বরং আমাদের উচিত বিশ্বকে স্ট্রেস ম্যানেজমেন্ট শেখানো। কারণ ইয়োগা, মেডিটেশন ও প্রাণায়ামের মতো স্ট্রেস ম্যানেজমেন্টের চমৎকার কিছু উপায় আমাদের পূর্বপুরুষরা হাজার বছর আগেই বিশ্বকে শিখিয়েছিলেন।
এ সময় করোনা মহামারি মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলেছে দাবি করে তিনি বলেন, মানুষ করোনায় মৃত প্রিয়জনের মৃহদেহের কাছেও যেতে পারেননি। বিষয়টি তাদের মনের ওপর চাপ ফেলেছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051