1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

প্রতি তিনজনের একজন আইপিএল দেখছেন!

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০ ৩:৪৬ pm

করোনার কারণে মাঠে গিয়ে খেলা দেখার কোনো সুযোগ নেই। তাই টিভিই একমাত্র ভরসা। আগে থেকেই টের পাওয়া যাচ্ছিল যে, সংযুক্ত আরব আমিরাতে চলমান আইপিএল এবার সবার আগ্রহের কেন্দ্রে থাকবে। বাস্তবেও সেটাই হয়েছে। আইপিএল নিয়ে মানুষের আগ্রহ আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। অনেকমাস পর মাঠে দেখা যাচ্ছে বিশ্বের সেরা সব তারকাকে। যে কারণে ইংল্যান্ডে একের পর এক আন্তর্জাতিক সিরিজ চললেও আইপিএল উঠে এসেছে আগ্রহের শীর্ষে।

ভারতের সম্প্রচার দর্শক গবেষণা কাউন্সিল (বিএআরসি) আগেই জানিয়েছিল যে, আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানস আর চেন্নাই সুপার কিংসের লড়াই ভারতের ২০ কোটি মানুষ দেখেছে। আর এবার জানা গেল, আইপিএলের প্রথম সপ্তাহে ভারতে টিভি খুলেছেন এমন প্রতি তিনজনের একজন আইপিএল দেখেছে! টিভি আছে এমন ৪৪ ভাগ বাড়িতে আইপিএল দেখা হচ্ছে। গত মৌসুমের তুলনায় এবার মানুষের খেলা দেখে সময় ব্যয় করার পরিমাণ বেড়েছে ১৫ ভাগ।

বিএআরসি জানিয়েছে, এবার প্রথম সপ্তাহের দর্শক আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এবার প্রথম সপ্তাহে আইপিএলের ম্যাচ দেখেছেন ২৬ কোটি ৯০ লাখ মানুষ। যেটা ২০১৯ সালের তুলনায় ম্যাচ প্রতি ১ কোটি ১০ লাখ বেশি! দর্শকের এমন আগ্রহের প্রভাব পড়েছে বিজ্ঞাপনেও। ২০১৯ মৌসুমের তুলনায় বিজ্ঞাপনের পরিমাণ বেড়েছে ১৫ শতাংশ। ২০১৯ সালের তুলনায় এবার ম্যাচ প্রতি টিভি ইম্প্রেশন ২১ ভাগ বেড়েছে। যদিও গত মৌসুমের তুলনায় এবার প্রথম সপ্তাহে ম্যাচ একটি কম খেলা হয়েছে এবং সম্প্রচারকারী চ্যানেলের সংখ্যাও কমেছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ