আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ ও ১৯ দফা কর্মসূচির ভিত্তিতে দলটি গঠন করেন। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি।
মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে দলটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ চৌধুরী প্রিন্স এসব কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে- ১ সেপ্টেম্বর সকাল ৬টায় বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের মাজারে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ, দুপুর ১২টা থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং কেন্দ্রীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে পর্যায়ক্রমে জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করা হবে।
এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, হেলথ ক্যাম্প ও করোনা রোগীদের সহায়তা, দেশব্যাপী পোস্টার প্রকাশ এবং ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে অনুরূপভাবে আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচির মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
এছাড়া গুমের শিকার ব্যক্তিদের স্মরণে ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে বিএনপির কর্মসূচির মধ্যে রয়েছে-
৩০ আগস্ট গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয়ে থাকে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই দিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে দিবসটি উপলক্ষে ওই দিন কর্মসূচি পালন করবে বিএনপি।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051