
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে নিজেদের প্রথম ইনিংসে উদ্বোধনী জুটিতে শতক তুলে নেওয়ার পর উইকেট হারিয়েছে ক্যারিবীয়রা। টাইগার পেসার শরীফুল ইসলাম জন ক্যাম্পবেলকে উইকেটরক্ষক নুরুল হাসানের ক্যাচে ফেরান। এই ওপেনার ৭৯ বলে ৬টি চারে ৪৫ রান করেছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১০৪ রান করেছে উইন্ডিজ।
এর আগে প্রথম দিন ৬৭ রানে বিনা উইকেটে মাঠ ছেড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২৩৪ রান করেছিল।