
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় প্রতিবন্ধী বিদ্যালয় এপিওভুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি-এমপিওভুক্ত করার দাবিতে নেত্রকোনায় এ মানববন্ধন,স্মারকলিপি কর্মসূচি পালিত হয়।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ প্রতিববন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে জেলা প্রেসক্লাবের সামনের সড়কে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে ঘন্টা ব্যাপী এই কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এন এ সালাম, জেলা কমিটির সভাপতি দীপক চন্দ্র বিশ্বশর্মা, গোলাম মোস্তফাসহ আরো অনেকে।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জেলার ২৬টি প্রতিবন্ধী বিদ্যালয় অনেক কষ্টে পরিচালনা করে আসছে। বিদ্যালয়গুলোর প্রতিটি শিক্ষক মানবেতর জীবন যাপন করছে। দ্রুত বিদ্যালয়গুলো এমপিওভুক্ত করার দাবি জানান তারা।
মানববন্ধনে জেলার ২৬টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অংশ নেয়।