ফ্রান্সের পূর্বাঞ্চলে প্রতিবন্ধীদের একটি হলিডে হোমে অগ্নিকাণ্ডের ঘটনায় নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এক দমকলকর্মী প্রধান এ তথ্য দিয়েছেন।
বুধবারের এই ঘটনায় এখনো দুজন নিখোঁজ রয়েছেন। তাদের প্রাণহানির শঙ্কা করা হচ্ছে। খবর আল জাজিরা।
উদ্ধার কার্যক্রমের প্রধান লেফটেন্যান্ট কর্নেল ফিলিপ হাউউইলার বলেন, যারা ভবন থেকে বের হতে পারেননি তাদের মরদেহ আমরা খুঁজছি।
তিনি বলেন, নয়জনের মরদেহ পাওয়া গেছে। দুজনকে এখনো পাওয়া যায়নি।
স্থানীয় সময় ৬টা ৩০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় এবং তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে বলে জানান কর্মকর্তারা।
হলিডে হোমটি স্টার্সবার্গের প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণে উইন্টজেনহেম শহরে। একটি দাতব্য সংস্থা বাড়িটি ভাড়া নিয়েছিল। সংস্থাটি মানসিক প্রতিবন্ধীদের নানা কিছু শিখিয়ে থাকে।
এই ঘটনায় ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051