ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় প্রতিপক্ষের হামলায় আবদুল কাদির (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ জুন) রাতে উপজেলার পানিশ্বর ইউনিয়নের সোলাবাড়ি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার (০১ জুলাই) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
নিহতের স্বজনরা অভিযোগ করেন, দুই বছর আগে ইরাক যাওয়ার জন্য সোলাবাড়ি গ্রামের বাসিন্দা রমজান মিয়ার কাছে সাড়ে তিন লাখ টাকা দেন আবদুল কাদির। ইরাকে যাওয়ার পর নয়দিন জেল খেটে দেশে ফিরে আসেন তিনি। বিষয়টি নিয়ে এলাকায় সালিশ বৈঠকও হয়। এ নিয়ে দু’জনের মধ্যে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে বুধবার সন্ধ্যায় মলাই মিয়া সরদারের সঙ্গে দেখা করতে যান আবদুল কাদির। সেখান থেকে বাড়ি ফেরার পথে রাতে আবদুল কাদিরের ওপর রমজানের লোকজন হামলা চালালে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টির তদন্ত করছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051