নোয়াখালীর সোনাইমুড়ীতে এক ফারুক নামে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।
শনিবার (৬ মার্চ) দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. বশির আহমেদ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আসামিদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার (৪ মার্চ) রাত পৌনে ৮টার দিকে অভিযুক্ত তিন আসামিকে কদমতলী থানার ব্যাংক কলোনি সংলগ্ন পাটেরবাগ এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে আটক করা হয়।
আটককৃতরা হলেন, বাগেরহাটের মোড়লগঞ্জ থানার দেবরাজ গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মো. জাহাঙ্গীর শেখ ওরফে জাকির জাকির (৬৬), টঙ্গি থানার পূর্ব দত্তপাড়া এলাকার মৃত শাহাব উদ্দিন ফকিরের ছেলে সানোয়ার হোসেন সানু ওরফে হাসান (৩৫) ও মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার কাটাদিয়া গ্রামের মৃত আবদুর রশিদ হাওলাদারের ছেলে মো. রুহুল আমিন (৫২)।
এ সময় আসামিদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৭টি মোবাইল ফোন, আত্মসাতের ১ লাখ ১৫ হাজার ৪৪২ টাকা জব্দ করা হয়।
প্রতারণার শিকার মামলার ব্যবসায়ী মো. ফারুক বলেন, ‘গত ২০২০ সালের জুন মাসের বিভিন্ন তারিখে আসামিদেরকে নগদ ১০ লাখ টাকা প্রদান করে। এছাড়াও একই আসামিরা বাদীকে ফার্নিচারের কাজ করে দিবে বলে তার কাছ থেকে বিভিন্ন বিকাশ নম্বরে ৫ লাখ ৩০ হাজার টাকা গ্রহণ করে। পরবর্তীতে বাদী প্রতারণার শিকার হয়েছে মর্মে বুঝতে পেরে আসামিদের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মামলা দায়ের করেন।’
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051