
মইন উদ্দিন
তোমার দুয়ার বন্ধ আজি, আমার দুয়ার খোলা,
আমার বিশুদ্ধ দ্বার দেখো, আমায় দিতেছে দোলা।
চরণ-কমলে হাত রেখে, যখনই বলেছ তুমি,
তুমি যে আমার বলে সদা, দিয়েছো কপোল চুমি।
তোমার প্রসন্ন দৃষ্টি হেনে, ডেকেছ আমায় যথা,
তথাপি আমিত্ব সেই খানে, গমন করেছি তথা।
গাগরী লালন করে তুমি, করে অভিনব ছল,
প্রণয়ে তোমার বাধা পরে, অভীষ্টলাভের ফল।
তোমাতে আমার খর্ব করা, উচিত যদিও ছিলো,
পারিনি আমি নিজেই করি, উদাস মনের শিরো।
ঔচিত্য মার্গীয় রাস্তা আমি, আপনি করে খনন,
নিজেই পড়ে সেই রাস্তায়, নিজেকে করে হনন।
বাঁচার আশায় সেই থেকে, কুটিরে আমার বাস,
কু্ঁড়েঘরে হতাশার ঘোর, ফেলি শুধু দীর্ঘশ্বাস।
কাগজের নৌকা তৈরি করে, ভাসাই নদীর জলে,
আশা নিয়ে আমি থাকি সেথা, প্রণয়ী আসবে ছলে।
বিধির কাছে প্রার্থনা করি, তুমি দয়া কর প্রভু,
হারিয়ে ফেলেছি যাহা আমি, ফিরিয়ে চাহি না কভু।
এই প্রার্থনা আমার শোনো, ওহে জগতের স্বামী,
তোমার চেয়ে জগৎ মাঝে, নেই আর কিছু দামী।