1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

প্রণব মুখার্জির জন্য রাষ্ট্রীয় শোকে অর্ধনমিত জাতীয় পতাকা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০ ৩:১৩ pm

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানাতে রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। এজন্য দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

গত ৩১ আগস্ট সন্ধ্যা সোয়া ৬টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রণব মুখার্জি। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

বাংলাদেশ সরকার ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে ২ সেপ্টেম্বর এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। বুধবার দেশের সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে বলে জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রণব মুখার্জির মৃত্যুতে ভারতে সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে মোদী সরকার।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ