রেলওয়ের দুর্নীতি ও অনিয়ম নিয়ে আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মহিউদ্দিন রনি ও তার সমর্থকরা। গতকাল কমলাপুর রেলওয়ে স্টেশনে তাদের ঢুকতে আবারও বাধা দেওয়া হয়। সেই সঙ্গে তার সমর্থকদের ওপর পচা ডিম নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, শনিবার রনি ও তার সমর্থকরা অবস্থান নেওয়ার উদ্দেশে কমলাপুর স্টেশনে যান। সেখানে, রেলওয়ের নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও আনসার সদস্যরা তাদের বাধা দেন। তারা মূল ফটকসহ আশপাশের ফটকগুলো বন্ধ করে দেন। পরে কমলাপুর স্টেশনের ভেতরে ঢুকতে না পেরে রনি ও তার সমর্থকরা স্টেশনের মূল ফটকের সামনে প্রবেশপথে অবস্থান নেন। তখন যথারীতি তার হাতে শিকল ও ছোট কাঠের বোর্ডটি ছিল।
কিন্তু তখন হঠাৎ রনি ও তার সমর্থকদের লক্ষ্য করে পচা ডিম নিক্ষেপ করেন কয়েকজন যুবক। সেসব ডিম মহিউদ্দিন রনির গায়ে না লাগলেও তার পাশে থাকা দুই সমর্থকের শরীরে পড়ে।
হামলার শিকার রনির এক বন্ধু সংবাদমাধ্যমকে বলেন, আমরা যথারীতি শান্তিপূর্ণ অবস্থান করছিলাম। হঠাৎই কয়েকজন এসে আমাদের গায়ে পচা ডিম ছুড়ে মারেন।
মহিউদ্দিন রনি বলেন, ‘যতদিন রেলওয়ের দুর্নীতি বন্ধ হবে না, ততদিন আমার অবস্থান কর্মসূচি চলবে। যত বাধা আসুক, প্রতিবাদ কর্মসূচি বন্ধ করা হবে না।’
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051