1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

প্রকৌশলী-চিকিৎসক দম্পতির বাড়ি থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ ১১:২২ am

রাজধানী ঢাকার খিলগাঁও থানার বনশ্রী এলাকায় এক প্রকৌশলী ও চিকিৎসক দম্পতির বাড়ি থেকে জবা আক্তার যুথি (১৩) নামের এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এই ঘটনায় ওই বাসার গৃহকর্তা প্রকৌশলী শাকিল উল আলম ও গৃহকর্ত্রী ইন্টার্ন চিকিৎসক নূরই জান্নাত কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে জাতীয় জরুরি নাম্বার ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে অচেতন অবস্থায় গৃহকর্মী জবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১২ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম। তিনি বলেন, “আমরা ৯৯৯ এ খবর পেয়ে খিলগাঁও থানার বনশ্রীর ডি-ব্লকে ৯ নম্বর রোডের ৫ নাম্বার বাড়ির তৃতীয় তলায় যাই। সেখানে গিয়ে জবা আক্তার যুথি নামে এক গৃহকর্মীকে গলায় ওড়না পেঁচানো ও ঝুলন্ত অবস্থায় পাই। পরে তাকে আমরা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি জয়পুরহাট জেলায়।”

তিনি আরও বলেন, “এক বছর আগে শাকিল উল আলম ও নূরই জান্নাতের বাসায় গৃহকর্মীর কাজ করতে আসে জবা আক্তার। রাতে তারা বাসায় এসে ওই গৃহকর্মীকে খুঁজে না পেয়ে পাশের অন্য রুমে গিয়ে দেখতে পান গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে সে। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি ওই গৃহকর্মীকে বকাঝকা দেওয়ায় এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে জিজ্ঞাসাবাদের জন্য বাসার গৃহকর্তা এবং গৃহকর্ত্রীকে থানায় নিয়ে আসা হয়েছে। এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটি আমরা খতিয়ে দেখছি। আমরা তার পরিবারকে বিষয়টি জানিয়েছি।”
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ