1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
সিক্স প্যাকের রহস্য ফাঁস

প্রকাশ পেল আরিফিন শুভর ‘fat to fit’!

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০ ১:৪৭ pm

বলিউডের আমির খান চলচ্চিত্রের জন্য নিজের শরীরকে বরাবরই বদলে ফেলেন। সর্বশেষ দঙ্গল ছবির জন্য আমির খান যে পরিবর্তন করেছিলেন তা উদাহরণ হয়ে যায়। সে তো গেল বলিউডের গাল গল্প, এবার আমাদের দেশীয় চলচ্চিত্র অঙ্গনে উদাহরণ তৈরি করলেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নায়ক আরিফিন শুভ শুভ।

এই অভিনেতা ৯৪ কেজি থেকে নিজের শরীরকে শুধু ৮৪ কেজিতেই নিয়ে আসেননি, এনেছেন শারীরিক কাঠামোর এক বিচিত্র পরিবর্তন। যা ভক্তদের মধ্যেও উন্মাদনা তৈরি করেছে। নেটজনতার কৌতুহলের কারণ হয়ে দাঁড়িয়েছেন শুভ। কীভাবে সম্ভব? সেই রহস্য ফাঁস করলেন।

শুভ যখন তাঁর এই ৯ মাসের যাত্রা শুরু করেন, তখন তাঁর ওজন ছিল ৯৪ কেজি। ‘আহারে’ ছবির জন্য ৮৫ কেজি থেকে ওজন বাড়িয়ে ৯৪ কেজি করতে হয়। এরপর শুরু হয় ৯৪ কেজি থেকে আবার ৮৪ কেজিতে ফেরার সফর।

আরিফিন শুভ’র শারীরিক পরিবর্তনের ওই ভিডিওটি বৃহস্পতিবার রাতে প্রকাশ করা হয়েছে। ‘fat to fit’ শিরোনামে প্রকাশিত ওই ভিডিওটি নেটিজেনদের মাঝে বিস্ময় তৈরি করেছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ