1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

প্রকাশিত হল চীনের নিয়ন্ত্রণহীন সেই রকেটের ধ্বংসাবশেষ আছড়ে পড়ার ভিডিও

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মে, ২০২১ ৫:৫২ am

মালদ্বীপের কাছে ভারত মহাসাগরে পড়েছে আলোচিত লং মার্চ বি রকেট। রবিবার চীনের মহাকাশ সংস্থা ম্যাননড স্পেস ইঞ্জিনিয়ারিং অফিসের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। এবার সামনে এলো সেই রকেটের ধ্বংসাবশেষ পৃথিবীতে আছড়ে পড়ার ভিডিও।

জানা গেছে, রবিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টার দিকে রকেটটির ধ্বংসাবশেষ মালদ্বীপের ওপর দিয়ে সেটি ভারত মহাসাগরের আরব সাগরের অংশে আছড়ে পড়ে। সদ্য প্রকাশিত এক ভিডিওতে দেখা যাচ্ছে, আগুনে জ্বলতে থাকা রকেটটির ধ্বংসাবশেষ যখন মালদ্বীপের ওপর দিয়ে সমুদ্রে পড়ছে। যা সমুদ্র তীরবর্তী দেশগুলোর অনেকেই দেখতে পেয়েছেন।

এর আগে, বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন রকেটের টুকরোগুলো পৃথিবীর সমুদ্রেই পড়তে যাচ্ছে, যেহেতু পৃথিবীর ৭০ শতাংশই পানি। তবে অনিয়ন্ত্রিত এই রকেটের পৃথিবীর দিকে আসার ঘটনায় অনেকে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। কারণ, সেটি ক্ষয়ক্ষতি বা কাউকে হতাহত করতে পারে। যদিও সেই সম্ভাবনা খুব কমই ছিল।

 

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ