1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬০, মামলা ২৫ ভরিতে সোনার গহনার দাম বাড়লো ২২১৬ টাকা সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ সেনাবাহিনীর পদোন্নতি প্রক্রিয়া শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টরে সক্ষম হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পৌর নির্বাচনে জয়ী হলেন যাঁরা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১ ৮:০৬ pm

সংঘর্ষ, গোলাগুলি, কেন্দ্র দখল, প্রার্থীর ভোট বর্জন ও ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে তৃতীয় ধাপে ৬২ পৌরসভার ভোটগ্রহণ। তবে কোথাও কোথাও শান্তিপূর্ণ ও দীর্ঘলাইনে দাঁড়িয়ে ভোটারদের ভোট দিতেও দেখা গেছে। আজ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হয়। এরপর কেন্দ্রে কেন্দ্রে প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে ভোট গণনা শুরু হয়।

এরই মধ্যে চারটি পৌরসভায় মেয়র পদের ফলাফল পাওয়া গেছে। চারটিতেই বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা। জয়ী মেয়র পদপ্রার্থীরা হলেন দিনাজপুরের হাকিমপুরে এন এম এম জামিল হোসেন চলন্ত, চুয়াডাঙ্গার দর্শনায় মো. মতিয়ার রহমান, বরগুনা সদরে মো. কামরুল আহসান (মহারাজ) ও চাঁদপুরের হাজীগঞ্জে আ স ম মাহবুব উল আলম।

আজ যে ৬২ পৌরসভায় ভোট

দিনাজপুরের হাকিমপুর, নীলফামারীর জলঢাকা, কুড়িগ্রামের উলিপুর, গাইবান্ধার গোবিন্দগঞ্জ, বগুড়ার ধুনট, শিবগঞ্জ, গাবতলী, কাহালু ও নন্দীগ্রাম, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর, নওগাঁর ধামইরহাট ও নওগাঁ, রাজশাহীর কেশরহাট ও মুণ্ডুমালা, নাটোরের সিংড়া, পাবনা সদর, চুয়াডাঙ্গার দর্শনা, ঝিনাইদহের হরিণাকুণ্ডু ও কোটচাঁদপুর, যশোরের মনিরামপুর, নড়াইল সদর ও কালিয়া, খুলনার পাইকগাছা, সাতক্ষীরার কলারোয়া, বরগুনা সদর ও পাথরঘাটা, ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান, বরিশালের গৌরনদী ও মেহেন্দিগঞ্জ, ঝালকাঠির নলছিটি, পিরোজপুরের স্বরূপকাঠী, টাঙ্গাইলের সদর, মির্জাপুর, ভূঞাপুর, সখিপুর ও মধুপুর, জামালপুরের সরিষাবাড়ী, শেরপুরের নকলা ও নালিতাবাড়ী, ময়মনসিংহের ভালুকা, গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ, নেত্রকোনার দুর্গাপুর, কিশোরগঞ্জের কটিয়াদী, মুন্সীগঞ্জ সদর, রাজবাড়ীর পাংশা, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, শরীয়তপুরের নড়িয়া, ভেদরগঞ্জ ও জাজিরা, সিলেটের গোলাপগঞ্জ ও জকিগঞ্জ, মৌলভীবাজার সদর, কুমিল্লার চৌদ্দগ্রাম ও বরুড়া, চাঁদপুরের হাজীগঞ্জ, ফেনী সদর, নোয়াখালীর হাতিয়া ও চৌমুহনী এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভা।

ভোট নেওয়ার আগেই বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী লীগের এস এম মনিরুল হক তালুকদার ও কুমিল্লার লাকসামে আওয়ামী লীগের অধ্যাপক মো. আবুল খায়ের বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন।

ভিন্নবার্তা ডটকম/এন

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ